শিরোনাম
টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

প্রমোশনাল এসএমএস বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা

১০৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করলে মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত শনিবার (২৪ এপ্রিল) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে।

এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করা যায়।

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।

গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৮*৬#, রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হবে।