শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

জাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসি দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে রাঙ্গামাটি সোনালী ব্যাংক পিএলসি, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী,

রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় বক্তব্য, বাংলাদেশ সোনালী ব্যাংক, চট্টগ্রাম সহকারী পরিচালক রাকেশ দত্ত, বাংলাদেশ সোনালী ব্যাংক, চট্টগ্রাম সহকারী(ক্যাশ) পরিচালক মোঃ আরমান উল্লাহ চৌধুরী, বাংলাদেশ সোনালী ব্যাংক দীঘিনালা শাখার ব্যবস্থাপক রূপায়ন চাকমা। কর্মশালায় ব্যাংক কর্মকর্তারা বলেন, নকল টাকার নোট চেনার আগে আসল টাকার নোট চিনতে হবে, তাহলেই নকল টাকার নোট চেনা যাবে। জাল টাকা রাখা ও জাল টাকা দিয়ে লেনদেন করা দন্ডনীয় অপরাধ।

এছাড়া বেতন, বোনাস, ভাতা ও ব্যবসায়ী সকল প্রকার লেনদেন নিত্যদিনের খরচ কিউআর কোড এর মাধ্যমে অ্যাপ ব্যবহার করে ক্যাশলেস লেনদেন করা যায়। এতে করে লেনদেন অধিক নিরাপত্তা থাকবে।