শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

ঈদে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা দিল পানছড়ি ৩ বিজি সদস্যরা

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি। বুধবার (২৭ মে) সকাল ১১টায় ব্যাটালিয়নের জোন সদর দপ্তরে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় অর্ধশতাধিক অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবির অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধেই নয়, মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎এ সময় ব্যাটালিয়নটির মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম ও সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা বিজিবির এ মানবিক উদ্যোগে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, ঈদের আগে এমন সহায়তা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করে।