শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুর হয়েছে। চলবে ২০ এপ্রিল ২৬পর্যন্ত। শুক্রবার (১৭এপ্রিল) সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

কাপ্তাই উপজেলার ৬১ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান, কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। তিনি আরোও বলেন, প্রথমদিন গনিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বাংলাদেশের সব জায়গায় গত ১৫ এপ্রিল হতে পরীক্ষা শুরু হলেও পার্বত্য চট্টগ্রামের বর্ষবরণ অনুষ্ঠানের কারনে ২ দিন পিছিয়ে আজ শুক্রবার হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের বাহিরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত লক্ষ্য করা গেছে।

এদিকে প্রথমদিন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, হল সুপার রতন চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।