শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদে বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিন এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজ হোসেন এ্যানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিক্রম চাকমা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাইবোনছড়া এপিবিএন ক্যাম্পের নায়েক ফারজিন আমিন, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, লংগদু ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সাত্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন বিদ্যালয়টি দূর্গম এলাকায় হলেও পরীক্ষার ফলাফলে প্রায় প্রতিবছরই উপজেলায় প্রথম হয়ে আসছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের আরো সচেতন হতে হবে।