শিরোনাম
কাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনবিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনীব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজরাজস্থলীতে ছাত্রদলের সদস্যরা দুর্গত মানুষের জন্য খাবার বিতরণ করলোবান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতু

রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধন

১৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবায় এবার নতুন করে যোগ হয়েছে চোখের আধুনিক চিকিৎসা সহ অস্ত্রোপচার কার্যক্রম। হাসপাতালের চক্ষু ডাক্তার ডা. রমেল চাকমা এর প্রচেষ্ঠায় চক্ষু অপারেশনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। রবিবার (৫এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি সিভিল সার্জেন ডা. নুয়েন খীসা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর, চক্ষু চিকিৎসক রমেল চাকমা সহ হাসপাতালের চিকিৎসক, নার্স হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, চোখ মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ অন্ধ হয়ে গেলে তার জীবনের স্বাভাবিক গতিই ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে ডা. রমেল চাকমা সাহস ও দক্ষতার সঙ্গে এগিয়ে এসে চক্ষু অপারেশনের উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, এখানে অপারেশন কক্ষসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে ৫ জন রোগী নির্বাচন করা হয়েছে, যার মধ্যে আজ ২ জনের অপারেশন সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন করা হবে।

এ সময় তিনি উপস্থিত সকল ডাক্তার, নার্স ও স্টাফদের উদ্দেশ্যে বলেন, এই চক্ষু অপারেশন কার্যক্রমকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।