শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বিএনপি’র উদ্যোগে রামগড়ে বিশাল ইফতার ও দোয়া মাহফিল

১৩

‎‎॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥‎
‎খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের আমেজে অনুষ্ঠিত হলো বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল। মঙ্গলবার (১০মার্চ) বিকেলে রামগড় লেকপাড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়েছে।

‎উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ‎এম.এন আবছার। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন।

মাহফিলে সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে লেকপাড় এলাকা। কেবল দলীয় কর্মী নয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে সামাজিক মিলনমেলায় পরিণত করে।

‎‎এছাড়াও উপস্থিত ছিলে রামগড় পৌর বিএনপি’র সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক সেফায়েত উল্ল্যাহ্, সহ-সভাপতি সুজায়েত আলি সুজা, মহিউদ্দিন হারুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

‎দোয়া, মোনাজাত ও ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।