শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলনীতি ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০মার্চ) সকালে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ভাতাভোগী হিল ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোস্তাকিমুল হক।

এ সময় দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নের ৩১টি প্লাটুনের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যসহ মোট ৭১৭ জনের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল বনফুল সেমাই, বাংলা সেমাই, চিনি, পোলাও চাল, সুজি, নুডলস, সয়াবিন তেল ও গুঁড়ো দুধ।