শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রামগড়ে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান শেফালিকা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজন ও রামগড় উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ২০২৫-২৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় রামগড় উপজেলায় ৩০০ জন হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৮মার্চ) দুপুরে রামগড় লেক পাড়ে বিজয় ভাস্কর্যে সামনে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ ড়্রহণ করা হয়েছে।

বিতরনে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্ল্যাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।