শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রামগড়ে যুব রেড ক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্ট‘র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বুধবার (৪মার্চ) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন কক্ষে সংগঠনের উপ-দলনেতা ২ মোঃ আবু নাসের এর সঞ্চালনা ও উপ-দলনেতা ১ মোঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনু্ষ্িঠত হয়েছে। শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করেন উপজেলা যুব-রেডক্রিসেন্ট এর সদস্য নাইমুল ইসলাম।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাশিকুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আসাদ, উপজেলা সিনিয়র আরসিওয়াই মোঃ মাসুদ রানা, গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা যুব- প্রধান ফজলুল হক প্রমূখ।

সংগঠনের সদস্যের উপস্থিতিতে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতি শুভেচ্ছা বক্তব্যে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, পাহাড়ে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের অবদানের পাশাপাশি সংগঠনটি বাল্য বিবাহ, রক্তদান, বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন, সেবাশ্রমে পরিস্কার-পরিছন্ন অভিযান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা সহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র আরসিওয়াই মোঃ নাজিম উদ্দিন।