শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাই

কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) বিকাল ৫টায় রিভার ভেলি পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষক মোঃ শফিকুল আলমের সঞ্চালনায় এবং আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মোঃ হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মো হারুনুর রশিদ।

প্রধান অতিথি বলেন, শিক্ষক সংগঠন একটি আদর্শ সংগঠন। এ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। পবিত্র রমজান ও তার তাৎপর্য তুলে ধরে বলেন রমজান হল আত্মশুদ্ধির মাস, কুরআনের মাস। আমরা এই মাসের পবিত্রতা অনুয়ায়ী চলন এবং কুরআন হাদিস মেনে চলব। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক মো আমির হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিউবো প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী, কাপ্তাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, বিলাইছড়ি স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম ও মাওলানা মাহবুবুর রহমান। পরে দোয়া ও মুনাজাত করেন মাওলানা আমির হোসাইন। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক গন উপস্থিত ছিলেন।