শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

২৮

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
শিক্ষার্থীদের মেধা যাচাই, দক্ষতা চর্চা ও মেধা স্বীকৃতি-স্বরূপ পুরস্কার দ্বারা উৎসাহ সৃষ্টির লক্ষে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী বিভিন্ন ইভেন্টের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। এসময় উপস্থিত ছিলেন, পিটিএ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রণব কান্তি নাথ, জসীম উদ্দিন তালুকদার, রনবীর চাকমা, সত্য প্রিয় তঞ্চঙ্গ্যা।

শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষে ক্রীড়া বিজয়ীদের পাশাপাশি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।