শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ি দীঘিনালা সরকারি ডিগ্রি কলজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিন। উপস্থিত ছিলেন, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তরুণ কান্তি চাকমা। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। পরে বক্তব্যে লে. কর্নেল মোঃ আল-আমিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।