শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে ১৫০ শিক্ষার্থী চাকরি পেয়েছে

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে দিনব্যাপী উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে জব ফেয়ার মেলা। উক্ত জব ফেয়ার মেলায় দেশের স্বনামধন্য বিশটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একদিনে ১৫০জন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের চাকুরীর সুবিধা পেয়েছে। মঙ্গলবার (২৭জানুয়ারি) সকল ১০টা হতে বিকাল ৫টা পযন্ত ‘জব ফেয়ার মেলা’ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

উক্ত “জব ফেয়ার মেলায়” সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব)। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অটোমোবাইল চিপ ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, কম্পিউটার বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ তারেকুল উসলাম।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এর সার্বিক তত্বাবধানে বাস্তবায়নাধীন প্রজেক্ট (এসেট) এর আওতায় শিক্ষার্থীদের দক্ষতা, উন্নয়ন ও শিক্ষাখাতে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের স্বনামধন্য ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় চাকুরী নেয়ার জন্য কারিগরি হতে পাশ করা বেকার যুবকরা অংশগ্রহণ করে সিভি জমা দেয়।

এবং প্রবন্ধ উপস্থাপন করে প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম বাপ্পী (কুয়েট)। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ জানান “জব ফেয়ার মেলায়’একদিনে ১৫০জন কারিগরি প্রাক্তন শিক্ষার্থীরা চাকুরির সুবিধা পেয়েছে। উক্ত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।