শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধসহ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি আত্মসামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরণের জনসেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৬জানুয়ারি) সকালে রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক- নির্দেশনায় রামগড় উপজেলা সদর হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ দূরবর্তী ০১ নং রামগড় ইউনিয়নের বনবিহার এলাকায় বস বাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

একই সাথে শিক্ষা সহায়তার অংশ হিসেবে নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে একটি কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন এবং কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বিতরণের সময় রামগড় জোনের মেডিকেল অফিসার ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আহসান-উল-ইসলাম জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় জনসাধারণের জীবন যাত্রার মান-উন্নয়নের জন্য এ ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।