শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দীঘিনালায় স্মরণসভা

২০

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় কবাখালী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) বিকালে দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নে ১ও২ং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড এর সভাপতি মোঃ আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ লোকমান হোসেন, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো আব্দুল খালেক, কবাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

স্মরণসভায় বক্তরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। সফল প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের দরবারে স্বর্নাক্ষরে লেখা থাকবে।

আলোচনা সভায় শেষ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করে কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও আবদুচ ছবুর আল কাদেরী।