শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

পানছড়ি-ভারত সীমান্তবর্তী দুর্গমের দুই গ্রামে বিজিবি’র সহায়তা

১৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এ কর্মসূচি পরিচালনা করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম।

ওয়াইনথং মিড পয়েন্ট এলাকায় অধিনায়কের সভাপতিত্বে ওয়াইনথং ও নাড়াইছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ঐশ্বনী কারবারী পাড়া ও গংগাধনছড়া এলাকার হেডম্যান, কারবারী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

অধিনায়ক তাঁর অধীনস্থ ভারত সীমান্তঘেষা ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ ঐশ্বনী কারবারী পাড়া এবং নাড়াইছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ গংগাধনছড়া এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ ৪ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং একটি অসহায় পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন।

মানবিক সহায়তা কার্যক্রম শেষে অধিনায়ক জানান, পার্বত্য এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি এলাকার আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।