শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন মামলার আসামী গ্রেফতার

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে বন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনাস্থ সিনেমা হল এলাকা থেকে ঐ আসামীকে গ্রেফতার করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

থানা সুত্র জানায়, বন মামলা আইনে সোহেল পাটোয়ারী প্রকাশ ভাঙা সোহেলকে (৩২) গ্রেফতার করা হয়। আসামি কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই আবদুর রব আসামীকে চন্দ্রঘোনা ইউনিয়নস্থ সিনেমা হল এলাকা থেকে গ্রেপ্তার করে। সোহেল কেপিএম এর নিজস্ব বন থেকে গাছ কাটার অভিযোগ তাঁর বিরুদ্ধে মামলা ছিল। এছাড়াও বিভিন্ন অপরাধের কারনে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় আরোও ৫ টি মামলা রয়েছে। তবে সোহেল পাটোয়ারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি এলাকার লোকজন মানববন্ধনও করেছে বলে ওসি জানান। রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।