শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

বান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দ

১০

॥ নিজস্ব সংবাদদাতা, লামা ॥
বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১৫ দিনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দ করা হয়েছে। সোমবার (৩নভেম্বর) দুপুরে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মালুম্যা, বগাইছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লামা উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমদ। অভিযানকালে একটি সবুজ রংয়ের মিকসুবিশি স্কেভেটর নদীর পাশের মাটি কর্তন করা অবস্থায় পাওয়া যায়৷

এসময় সেখানে মোঃ কামাল উদ্দিন নামক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি স্কেভেটর দিয়ে নদীর প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশংকা থাকে এমন জায়গা থেকে মাটি কর্তনের অভিযোগ স্বীকার করায় তাকে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ জানান, আসামী মোঃ কামাল উদ্দিন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।