শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

খাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ হাজার ঘনফুট বালু জব্দ

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত পৌরসভার ৭ নং ওয়ার্ড বাগানটিলা নামক এলাকায় অবৈধভাবে উত্তোলন করা ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে। রবিবার (২অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালত এসব বালু জব্দ করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামগড় পৌরসভার ৭ নং ওয়ার্ড বাগানটিলা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে বালু উত্তোলন কারীদের পাওয়া যায়নি। মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি জানতে পেরে জরিতরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত ২টি স্তূপে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু আইন অনুযায়ী উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। কৃষি জমি থেকে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট ও জমির মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। আশেপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমনকি আশেপাশের ফসলি জমি ও জমির পাকা ধান হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে। জব্দকৃত বালু রামগড় থানার অফিসার ইনচার্জ এর জিম্মায় প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে রামগড় থানার একটি টিম ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।