শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

দীঘিনালাস্থ কবাখালী জালালাবাদ জামে মসজিদ পরিদর্শনে ইউএনও

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। শুক্রবার (৩১অক্টোবর) কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।

নামাজ আদায় শেষে মসজিদের উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের কোন কাজ অসম্পূর্ণ থাকে না, সকলে সহযোগীতায় ধীরে ধীরে সম্পন্ন হয়। সরকারের পক্ষথেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক মো মোতালেব হোসেন, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল খালেক, মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওঃ আবদুচ ছবুর আল কাদেরী প্রমূখ।