শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটির রাজস্থলীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী রাজস্থলী উপজেলা শাখার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজস্থলীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ ময়দান থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নুরুনবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল সালাম বাবলু,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না, জেলা মহিলা দলের সদস্য লাকী মারমা, আইয়ুব চৌধুরী, বেলাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে উপজেলা যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।