শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়ি হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবদলের আয়োজনে রোয়াংছড়ি সদর হাসপাতালের সকল রোগীদের মাঝে উন্নত খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮অক্টোবর) এসব খাবার বিতরণ করা হয়।

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রুমং মারমা জানান, সকাল সাড়ে ১০টায় দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। বিএনপি’র যুব অঙ্গসংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই কর্মসূচিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা অংশ নিয়েছে। তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিগত আওয়ামী শাসনামলে সংগঠনের অনেক নেতা-কর্মী মামলা ও পুলিশের হামলার মুখেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার রিপন দাস, উপজেলা যুবদলে আহ্বায়ক কমিটির সদস্য সচিব নয়ন্ত সেন তঞ্চঙ্গ্যা, যুগ্ম-আহবায়ক মংক্যওয়াই মারমা, মংচনু মারমাসহ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।