শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাজা থেকে বাঁচতে আসামি এনআইডিতে নিজ নাম ও পিতা মাতার নাম পরিবর্তন সহ সকল তথ্য ভূল দিয়েও প্রাণে বাঁচতে পারেনি। অবশেষে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৪অক্টোবর) পুলিশ তাকে গ্রেফতার করে।

২৩অক্টোবর কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দীন ও এএসআই রিপন বড়ুয়া অভিযান পরিচালনা চালিয়ে শহর থেকে ৩ বছরের সিআর সাজা পরোয়ানার আসামি মোঃ রকি (৩৫) কে গ্রেফতার করে। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চারা বটতল মোঃ ইসাকের ছেলে। আসামি ২০১৬ সালে পিক আপ গাড়ি চুরির ঘটনায় কাপ্তাই থানার মামলার আসামি। উক্ত আসামি তার নাম রানা প্রকাশ রকি, পিতা- মোঃ ইসাহাক, মাতা-মিনু বেগম, সাং-হাজির টেক, ওয়াগ্গা থানা-কাপ্তাই, রাঙ্গামাটি মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। দীর্ঘ বিচার পক্রিয়া শেষে উক্ত আসামি রকিসহ তার সহযোগী সাইফুল ও মানাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি আসামিদের ৩ বছরের সাজা প্রদান করেন। আসামি রকি সাজা হওয়ার বিষয়টি জানতে পেরে সাজা থেকে বাঁচতে নিজের এনআইডি কার্ডে তার নিজের নাম রকি এর জায়গায় জামাল, পিতার নাম মোঃ ইসাহাক এর জায়গায় খালু জাহাঙ্গীর আলম এর নাম এবং মায়ের নাম পাখি বেগমের জায়গায় খালা মিনু বেগমের নাম ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড তৈরী করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামিকে গ্রেপ্তার পূর্বক রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।