শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটক

১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আলুটিলা ঘুরতে যাওয়ার সময় এক উপজাতীয় স্কুল শিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩অক্টোবর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গার তারেং এলাকায় স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা পর্যটন এলাকায় আসার সময় তারেং এলাকায় অভিযুক্ত উপজাতীয় যুবক তাকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় একই দিনে খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (২৪) কে আসামি করে ওই স্কুল শিক্ষিকা মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার তিনি উল্লেখ করেন, তিনি সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে বন্ধুদের সঙ্গে আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার সময় লিটন ত্রিপুরা নামের ওই যুবক তাদের পিছু নেয়। তারেং এলাকায় পৌঁছালে লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর অভিযুক্ত যুবক শিক্ষিকার কাছে দশ হাজার টাকা দাবি করে। তখন শিক্ষিকা তার বন্ধুকে টাকা নিয়ে আসতে বললে বন্ধু বিষয়টি সেনাবাহিনী ও স্থানীয়দের জানান। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে এবং মাটিরাঙ্গা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। ধর্ষণের অভিযোগে আটককৃত যুবক হলেন খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (২৪)।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।