শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

রাঙ্গামাটির লংগদু উপজেলায় সিগারেট সহ ভারতীয় পণ্য জব্দ

১২

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পণ্যসহ একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবা পেয়ে শুক্রবার (১৭অক্টোবর) রাত আনুমানিক ০১টার দিকে অভিযান চালিয়ে এসব পন্য জব্দ করা হয় বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।

জনা যায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি টহল দল লাইলাঘোনা নালবোনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে তাদেরকে অনুসরণ করে সেনাবাহিনীর টহল দল। এসময় সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে চোরাকারবারীর সদস্যরা পালিয়ে যায়। পরে সেখানে পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশি করে ০১টি দেশীয় তৈরি শর্টগান, ০২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৯২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

লংগদু সেনা জোন পক্ষ থেকে জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।