শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

দীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

১১

|| দীঘিনালা উপজেলা প্রতিনিধি ||
খাগড়াছড়ি দীঘিনালায় অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ। উপজেলার বাবুছড়া ইউনিয়ন মগ্যা কার্বারী পাড়া এলাকায় মাইনী নদীতে লাশটি পাওয়া যায়। তবে অজ্ঞাত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।

বুধবার (১৫অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়া এলাকায় মাইনী নদীতে ভেসে আসে এক অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ। ভেসে আসা লাশ দেখে স্থানীয়রা বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান লাশ সনাক্তে গ্রাম পুলিশ সহ স্থানীয়দের অবহিত করেন।

বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু গগন বিকাশ চাকমা জানান, মগ্যা কার্বারী পাড়া এলাকায় একজনের লাশ পড়ে থাকতে দেখে একালাবাসী আমাকে জানায়। আমি লাশের ঘটনাটি দীঘিনালা থানা পুলিশকে জানাই। তবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য খাগড়ছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।