শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

আমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

\ রাজস্থলী উপজেলা প্রতিনিধি \
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে রাজস্থলী উপজেলায় শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার-মঙ্গল বার ও বুধবার থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বর্জন করে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কনক সাহা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিভিন্ন সময় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যােগে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মবিরতিতে রাজস্থলী উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা দ্রæত ২০% বাড়িভাতা ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা অনুমোদনের দাবি জানান।

এছাড়া গত রবিবার থেকে রাজধানীতে শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শিক্ষক সমাজের ওপর হামলা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আঘাতের শামিল। কর্মবিরতিতে রাজস্থলী উপজেলার সর্বস্রর শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে আমরা হাল ছাড়বো না।