শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
সমন্বিত উদ্যােগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে ধারন করে রাঙ্গামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৩ অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সম্মুখ হতে র‍্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

আবদুল্লা হেল আল মাসুম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল নোমান, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, পল্লী সঞ্চয় কর্মকর্তা রতন দেব প্রমুখ।

সভায় বক্তারা বলেন বাংলাদেশ দুর্যোগ প্রধান একটি দেশ, প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়, ঘুর্ণিঝড়, ভূমিকম্প সহ নানান দুর্যোগে জনজীবনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাই দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সচেতনতা অত্যাধীক জরুরী। সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।