শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় দুস্থদের ফ্রি চিকিৎসা সহ ঔষধ বিতরণ

৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি সেনা রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন দেয়া হয়েছে। সোমবার (২৯সেপ্টেম্বর) ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা পানছড়ি পাড়া এলাকায় অসহায়, দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা দেয়া হয়।

সকাল ১০টা হতে দুপুর ২টা পযন্ত এলাকার লোকজন দূর দুরান্ত হতে চিকিৎসা ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসে। সেনা প্রধানের নির্দেশনায় ১০আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এএসএম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে উক্ত ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়। এলাকার শিশু বয়োবৃদ্ধ বহুলোকজন চিকিৎসা নিতে ক্যাম্পেইনে আসে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান বিনামূল্যে সেনাবাহিনী হতে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী পাওয়ায় আমরা উপকৃত হয়েছি। ১০আরই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।