শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র নির্বাচনী গণসংযোগ ও পথ সভা

২৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) সকাল ৯টা হতে দুপুর দেড়টা পযন্ত চিৎমরম, নতুন বাজার, শিল্প এলাকা ও জেটিঘাট এলাকায় এ গণসংযোগ কার্যক্রম করা হয়।

পরে কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ এর সভাপতিত্বে জেটিঘাট এলাকায় গনসংযোগ শেষ করে এক পথ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা রাঙামাটি ২৯৯ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোক্তার আহম্মদ। এ সময় তিনি বলেন,আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ মুক্ত,দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত, বৈষম্য হীন একটা সমাজ উপহার দেওয়া হবে। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা মজলিস শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম,উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, শফিকুল আলম, মোহাম্মদ হানিফ, আমির হোসেন,মোহাম্মদ শাহজাহান,ইঞ্জিনিয়ার মোঃ আহমাদুল হক,মোহাম্মদ ইব্রাহিম প্রমূখ। পরে নতুন বাজার এলাকায় মন্দিরে মত বিনিময় সহ বিএফআইডিসি শ্রমিক সমাবেশ করা হয়। এসময় কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মী গণ উপস্থিত ছিলেন।