শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টা হতে দুপুর ১টা পযন্ত সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের উডশপ, পূর্ব (সিভিল) উড টেকনোলজি বিভাগে কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।

এ্যাসেট প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়। সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ১৫টি সুন্দর প্রকল্প মেলায় প্রদর্শনী করে। এবং বিভিন্ন প্রকল্প অত্র ইনস্টিটিউটের শিক্ষক, অতিথিগন পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখেন। বিচারকের ফলাফলে শিক্ষার্থীদের ১৫টি উদ্ভাবনী প্রকল্পের মধ্যে তিনটি প্রথম, ২য় এবং তৃতীয় স্থান অর্জন করে। প্রথম হয়’ জিএসএম বেসড গ্যাস ডিটেকটর উইথ অটোমেটিক এক্সইস্ট কন্ট্রোল সিস্টেম ‘,২য় অটোমেটিক ফায়ার অ্যালার্ম এন্ড ওয়াটার সাপ্লাই এবং তৃতীয় উদ্ভাবনী অর্জন করে ব্লাড ডোনেশন প্লাটফর্ম (রেড হোপ।

প্রদর্শনী শেষে এক আলোচনা সভা ইনস্ট্রাক্টর মোঃ ইকবাল হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের রূপক কান্তি বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহমুদ হাসান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মদিনা আক্তার। বক্তব্য রাখেন মোঃ ওমর ফারুক মেকানিক্যাল বিভাগীয় প্রধান, ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম কম্পিউটার বিভাগীয় প্রধান ও ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ অটোমোবাইল বিভাগীয় প্রধান ও শিক্ষার্থী মোঃ বেলাল হোসেন। অতিথি বক্তারা বলেন, তোমাদের তৈরী উদ্ভাবনী আবিষ্কার অনেক মনোমুগ্ধকর সুন্দর। একদিন তোমাদের এই আবিস্কার দেশ ও বিদেশের জাতীয় কাজে বড় অবদান রাখবে। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অত্র ইনস্টিটিউটের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।