শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫দফা দাবিতে মাইনীমূখ বাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন এর নেতৃত্বে মাইনীমূখ বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাটে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংঠনের উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাইনীমূখ ইউনিয়ন আমীর প্রভাষক মোঃ শিহাব উদ্দীন, লংগদু সদর ইউনিয়ন আমীর আব্দুল জব্বার, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওছমান গণি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা সভাপতি মোঃ নবী হোসেন, লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বগাচতর ইউনিয়ন আমীর ছিদ্দিকুর রহমান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির বিচার এবং স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানান।