শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

বান্দরবানের রোয়াংছড়িতে অমন্তসেন তংচংগ্যা হত্যায় জড়িত আসামী গ্রেফতার

১৩

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নাতিংঝিরি এলাকায় টমটম গাড়ির চালক অমন্তসেন তংচংগ্যা হত্যাকান্ডের ঘটনায় পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রোয়াংছড়ি থানা সূত্রে জানায়, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্ত আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোয়াংছড়ি থানার একটি চৌকস দল রাজন্ত তংচংগ্যা (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রাজন্ত তংচংগ্যা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গছে। সাবেক ইউপি মেম্বার গান্দিলাল তঞ্চঙ্গ্যা বলেন, গ্রেফতারকৃত আসামী একার দ্বারা ঐ হত্যাকান্ড সংগঠিত করা সম্ভব নয় এ ঘটনায় আরো জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন।

এদিকে রোয়াংছড়ি থানার পুলিশ এই হত্যাকান্ডের পেছনের মূল উদ্দেশ্য এবং এতে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখবে। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান দেওয়া হয়েছে।