শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভিডিপি সদস্যদের অস্ত্রবিহীন প্রশিক্ষণ

১০

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ভেটেরিনারি সার্জন কর্মকর্তা ডা. শুভ কুমার রাজবংশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা ও ৭১ টিভির সাংবাদিক মোহাম্মদ আবদুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আবদুল্লাহ সিকদার প্রমুখ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতেও আয়োজন করা হয় এই প্রশিক্ষণের। শারদীয় দুর্গাপূজা উৎসব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতির অংশ হিসেবেই প্রশিক্ষণটি দেওয়া হয়। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে ৩৫ জন পুরুষ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং তাদেরকে শৃঙ্খলাবদ্ধ জনবল হিসেবে গড়ে তোলা। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।