শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

লংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ড

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তন করার অপরাধে স্থানীয় দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৭সেপ্টেম্বর) সকালে লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকায় আদালত পরিচালনা করা হয়।

উপজেরা প্রশাসন সুত্র জানায়, সরকারি কোন প্রকার অনুমতি ছাড়াই পাহাড়/টিলা কর্তন করার অপরাধে স্থানীয় দুই ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫এর ৬(খ) ধারায় অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট জাহাঙ্গীর হোসাইন।

সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্টব্যক্তিদ্ব পাহাড়/টিলা কর্তনের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র খোতে পারেননি। পওে পরিবেশ সংরক্ষণ আইনে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে ঐ দুই ব্যক্তিকে তাৎক্ষনিক ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন পাহাড়/টিলা কর্তনের বিরুদ্ধে এধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। তিনি লংগদুবাসীকে পরিবেশ রক্ষায় এধরণের কার্যক্রম পরিহার করার জন্যও আহবান জানান।