শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি রামগড় ৪৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৮আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই কার্যক্রমে রামগড় জোন কর্তৃক স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি সকলের হাতে এসব মানবিক সহায়তা বিতরণ করেন। বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং দরিদ্র পরিবারের জন্য বসতঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, বিজিবির দায়িত্ব শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়; বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে এদিন রামগড় জোন কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণের জন্য ০৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়, খাগড়াবিল ও সোনাইপুল মাদ্রাসার জন্য ০৪টি সিলিং ফ্যান ও ০৪টি হোয়াইট বোর্ড সরবরাহ করা হয়। এছাড়া অন্তুপাড়া জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং স্থানীয় মসজিদের জন্য একটি আইপিএস প্রদান করা হয়। একই সাথে এদিন দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষদের মাঝে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয় বিজিবির পক্ষ হতে।

বিজিবি সূত্র জানায়, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শুধু সীমান্ত রক্ষা নয়, স্থানীয়দের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখা হচ্ছে।