শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে সাত দিন পর মা-মেয়ে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সম্পদের লোভে দাদী ও ফুফুকে খুন করে নাতি সাইফুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (২৮আগষ্ট) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জানান, ঘটনার দিন আসামী সাইফুল তার দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিম দ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী ও ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তার এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এরপর দাদী আমেন খাতুনকে ও একইভাবে হত্যা করে।

এঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলাম (৩৫) উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মোঃ শাহাবুদ্দিন এর ছেলে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, রামগড় সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামাগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ জেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রসংগত গত বুধবার রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলা এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে।