শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটির রাজস্থলীতে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত জনগনের মাঝে ক্ষোভ

১১

॥ মোঃ আজগর আলী খান, রাজন্থলী ॥
কয়েক দিন ধরে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোবাইল নেটওয়ার্কের সেবা অত্যন্ত নিম্নমানের হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কল করা, কল রিসিভ, ইন্টারনেটের ধীরগতি ও বারবার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম।

রাজস্থলীর বিভিন্ন এলাকা, বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটক, রবি এবং এয়ারটেলের নেটওয়ার্ক প্রায়ই দুর্বল থাকে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নেটওয়ার্কের সমস্যা প্রকট, ফলে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় জনগণ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয় ব্যবসায়ী দেবাশিষ, কাজল, শিমুল ও মনা জানান, নেটওয়ার্ক ত্রুটির কারণে অধিকাংশ সময় টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়, এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে এবং জনগণও সেবা হতে বঞ্চিতহচ্ছে , বর্তমানে মানুষ নিয়মিত লেনদেন করে বিকাশ, রকেট, নগদে, যার জন্য নেটওয়ার্ক থাকাটা অত্যান্ত প্রয়োজন হয়ে পড়েছে।

স্থায়ীনয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা এ প্রতিবেদক বলেন, একদিকে নেটের সমস্যা, অন্য দিকে বিদ্যুৎ চলে গেলে নেট পুরোপুরি চলে যায়, মোবাইলে কল দিয়ে কথা বলার উপায়ও থাকে না। দীর্ঘদিন এই সমস্যা, কিন্তু সমাধানের উদ্যােগ হাতে নিচ্ছে না মোবাইল কোম্পানী গুলো।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান জরুরী অবস্থায় রবি এয়ারটেল ও টেলিটক কোম্পানি গুলোর যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা বললে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আসছে কিন্তু সমাধান হচ্ছেনা ফলে স্থানীয় সাধারণ জনগণ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীগণ নিয়মিত ক্ষোভ প্রকাশ করে আসছে।

নেট সমস্যার বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু আজও তার কোনো সুফল মেলেনি রাজস্থলী উপজেলায়। রাজস্থলীর জনগণ দ্রুত নেটওয়ার্ক সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যথায় আন্দোলন করবে বলে জানিয়েছেন ক্ষুব্ধ জনসাধারণ।