শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

লংগদুতে মৎস্য সংগ্রহ কার্যক্রম এর শুভ উদ্বোধন

১৭

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে প্রাকৃতিক উৎস হতে ভোক্তাদের মাঝে সূলভ মূল্যে মাছ সর্বরাহের উদ্দেশ্যে মৎস্য সংগ্রহের কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭আগষ্ট) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র পাগলা নারায়ণগঞ্জের ব্যবস্থাপক লেফট্যানেন্ট কমান্ডার বিএন সৈয়দ সোয়েব মাহমুদ।

প্রধান অতিথি বলেন এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস করে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর মাছ সরবরাহ নিশ্চিত করা।

এসময় লংগদু উপজেলা বিএফডিসি কর্মকর্তা মোঃ রুবেল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।