শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজা

১১

‎‎॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম ॥‎
‎সম্প্রীতির জেলা বান্দরবান এই অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠী এবং তাদের ঐতিহ্য-সংস্কৃতি কৃষ্টি-ভাষাগুলো বাংলাদেশের সম্পদ। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের কোনো ঠাঁই বিএনপিতে হবেনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ই আগস্ট) আলীকদম উপজেলায় দলটির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি’র সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজা প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোঃ জাবেদ রেজা বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কোনো সুযোগ নেই। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারীদেরও কোন ঠাঁই বিএনপিতে হবে না বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেয়া হবেনা।

‎বিএনপির নেতাকর্মীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে জাবেদ রেজা বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি সম্প্রীতিতে বিশ্বাস করে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিকভাবে করবেন। এতে দল সঠিকভাবে চলবে। তবে সুযোগসন্ধানী ফ্যাসিস্টদের সুযোগ দেয়া যাবেনা।

‎এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাশুক আহমেদ, বিএনপিনেতা সেলিম রেজা, আইয়ুব খান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, মোঃ মনসুর আলম, জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

‎এদিকে দলীয় কর্মসূচিতে যোগদিতে ৪টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। ‎পরে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজার নেতৃত্বে ব্যানার, প্লেকার্ড নিয়ে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে আলীকদম বাজারে গিয়ে শেষ হয়।