শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় র‌্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সনদপত্র এবং যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের আয়োজন করেন সভার সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, থানা প্রতিনিধি এসআই রফিকুল ইসলাম, নবান্ন ক্রীড়া কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, স্বপ্ন ছোঁয়া সমিতির সভাপতি আব্দুল মালেক এবং যুব রেড ক্রিসেন্টের পক্ষে জাহানারা আক্তার। অনুষ্ঠানে মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি এনামুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন যুব ক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পোল্ট্রি প্রকল্পে সফল উদ্যোক্তা আদনান কায়ছার সাইফুলকে ৭৫ হাজার টাকা, মাছ চাষ প্রকল্পে জেসমিন আক্তারকে ১ লাখ টাকা এবং হাঁস-মুরগি, মৎস্য ও গবাদি পশুপালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন যুবকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, টেকসই গ্রামীণ অর্থনীতি ও আত্মনির্ভরশীলতার লক্ষ্যে প্রতিটি গ্রামে যুব ক্লাব গঠন করতে হবে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এর আগে র‌্যালি শেষে উপজেলা প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা।