শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় দেড় যুগের দুঃশাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। ফ্যাসিবাদ আঃলীগ সরকারের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দলীয় অফিস থেকে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতল হয়ে মহামুনি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বাজার ঘুরে দলীয় অফিসের সামনে এসে র‍্যালিটি শেষ হয়। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে বিজয় র‍্যালির আয়োজন করে।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি মোঃ এনামুল হক এনাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিত্তর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান। এসময় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দোসরদের আইনের আওতায় এনে ফাঁসিসহ আআত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিচারের দাবি জানান বক্তারা।

এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা নানা স্লোগানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যে মিছিল নিয়ে দলীয় অফিসের সামনে এসে জড়ো হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন।