শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাইয়ে ৬দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিভিন্ন দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন লিখিত সুত্রে জানাযায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান)সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪জেলার ন্যায় কাপ্তাইয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (২৪জুন) সকাল ৮-১০টা পযন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যা জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা এক লাখ বিশ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআই এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকি। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে।

নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং–এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার চুড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। আর দাবী মেনে নেওয়া না হলে আগামি ১সেপ্টম্বর হতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পালন করা হবে বলে জানান। এসময় সকল স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।