শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

লংগদু সেনা জোনের উদ্যোগে সহিংসতা প্রতিরোধে কর্মশালা

১৩

॥ মোহাম্মদ আলী ॥
রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার লংগদু সেনা জোনের উদ্যোগে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক এক কর্মশালা অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার সময় লংগদু সেনা জোনের চিত্তবিনোদন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জোনের উপ অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জোন কমাণ্ডার লেফটেন্যান্ট কর্ণেল মীর মোর্শেদ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ব্যাটেলিয়ান অধিনায়ক নব কুমার বিশ^াস, কৃষি কর্মকর্তা ওয়াসিক রহমান, লংগদু থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, হেডম্যান ও করবারিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমাণ্ডার লেফটেন্যান্ট কর্ণেল মীর মোর্শেদ বলেন, সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়। প্রয়োজন জন সচেতনতা ও সামাজিক উদ্যোগ। সমাজের সকলের প্রচেষ্ঠায় একটি শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।