শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

করোনায় জনসচেতনতা বৃদ্ধিতে খাগড়াছড়িতে মাস্ক বিতরণ

১১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দেশে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে জেলা শহরের বিভিন্ন দোকান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম জেলার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, শেফালিকা ত্রিপুরা ও ধনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী রোগ বিশেষজ্ঞ) ডা. জয়া চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা, যুব রেডক্রিসেন্ট ইউনিটের প্রধান আল-আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণ কার্যক্রম চলাকালীন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে আবারও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার বিষয়ে আমরা সবাইকে সচেতন করছি।