শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের কমিটি ঘোষনায় দীঘিনালায় আনন্দ মিছিল

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি ধারন করে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল করেছে ৩নং কবাখালী ইউনিয়ন ছাত্রদল। বুধবার (২৮মে) বিকাল সাড়ে ৫টায়
এ আনন্দ মিছিল করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপরি সভাপতি জননতো ওয়াদুদ ভূইয়া মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কবাখালী বাজার প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় কবাখারী ছাত্রদলেন সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপি‘র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী সদর ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষতি হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাই কে ধন্যবাদ জানান।