শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে বিএনপি নেতা ফারুখ এর উপর হামলাকারীদের বিচার দাবি

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় ভূমি দস্যু ও জবর দখলকারীদের হামলায় আহত ফারুক খানকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডঃ দীপেন দেওয়ান। বুধবার (২১মে) দুপুর দেড়টায় কাপ্তাই জাকির হোসেন স্ মিল এলাকায় ফারুক খানকে দেখতে গিয়ে এ ঘটনায় জড়িতদেও বিচার দাবি করেন।

ফারুক খান কাপ্তাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-বিষয়ক সম্পাদক। এসময় জেলা বিএনপি নেতা ও রাঙ্গামাটি জেলা শ্রমিকদল সভাপতি মোঃ মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রাম চিকিৎসাধীন থাকা অবস্থায় ফারুক খানকে দেখতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুনুর রশীদ এবং কেন্দ্রীয় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামসহ নেতৃবৃন্দ দেখতে যায়। এবং তার শারীরিক খোঁজ খবর নেন।

এঘটনায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং ভূমি দস্যু, জবর দখলকারীর বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার দাবি করা হয়।

উল্লেখ্য গত ৭ মে দিবাগত রাতে জাকির হোসেন স্ মিল হয়ে ফারুক খান (স্ মিল কেয়ারটেকার), নিজ বাসায় যাওয়ার পথে জবর দখলকারী ভূমি দস্যুরা রাত আড়াই টায় দখল করতে গেলে ফারুক খান বাঁধা দিলে তাকে দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত করে। তাঁর আর্তচিৎকার তাঁকে বাঁচাতে এসে স্ত্রী, কন্যা, এবং নুর জামাল ও নয়ন নামে আরও দুইজনও গুরুত্ব ভাবে আহত হয়। উক্ত লিজ নেয়া সরকারি ৫.৭ একর জায়গার বর্তমান কেয়ারটেকার ফারুক খান।