শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কার

৪১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
লংগদুতে ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল আলীম বহিষ্কার, রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র সদস্য নাছির উদ্দিনের উপর অতির্কিত হামলার ঘটনায় তাকে বহিস্কার করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

১৫ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় উপজেলার মাইনীমুখ বাজারে প্রতিবেশীর হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুল অলীমসহ ৭-৮জন অতর্কিত হামলা করেন নাছির উদ্দীনকে (৪৫)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ভিকটীম নাছির উদ্দীন (৪৫) পিতা-মোঃ ধনুমিয়া, মাইনীমুখ বাজারে দোকানে চা পান করার সময় প্রতিবেশী আব্দুল আলীম ও তার সহযোগীরা অতর্কিত হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় মাইনীমুখ ন্যাশনাল হসপিটালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা দেখে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ভিকটিমের পারিবার জানান, আলীমদের প্রায় ২০টি হাস আমাদের ধান ক্ষেতে ক্ষতি করে এজন্য একবেলা হাঁস বেধে রাখতে বলায় আলীমদের পরিবারের সদস্যদের সাথে মহিলারাদের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় আমার স্বামী বাজারে আসলে আব্দুল আলীমসহ ৭-৮ জন মিলে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেছে। এতে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়, তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে এবং বেশ কয়েকটি হাঁড় ভেঙে গিয়েছে বলে মনে হচ্ছে। গুরুতর অবস্থা দেখে ডাক্তার চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।

মাইনীমুখ ন্যাশনাল হাসপাতালের আরএমও ডাঃ আবু হেনা মোস্তফা কামাল (সৌরভ) জানান, গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হলে আমরা প্রথমিক চিকিৎসা দিয়েছি। এক্স-রেতে ছবিতে তার পিঠের দিকে মারাত্মক আঘাতে হাড় ভেঙ্গেছে। রোগী দাঁড়াতেও পারছেন না। রোগীর অবস্থা অনুযায়ী তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

লংগদু থানার ওসি (তদন্ত) সরজিৎ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে রোগীর অবস্থা প্রত্যক্ষ করি। এ ব্যাপারে বাদীপক্ষ এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এই ঘটনার পেক্ষিতে বিএনপির উপজেলা সভাপতি মোঃ তোফায়েল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি নোটিশে দেখা যায়, ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এব্যাপারে বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন সত্যতা স্বীকার করে বলেন দলীয় গঠনতন্ত্রের ৫ এর ক ধারা অনুযায়ী বিশেষ ক্ষেত্রে আমরা ছাত্রদলের কাউকে বহিষ্কার করতে পারি। এবং সে অনুযায়ী আমরা আব্দুল আলীমকে বহিষ্কার করেছি।