শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপি

৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারাবাহিকতায় বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সোমবার (১৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত ছিলেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি মাটিরাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। স্বৈরাচার চেয়েছিল আমাদের সেই পরিচয় মুছে দিতে, কিন্তু আমরা তা হতে দিই নি। আজকের পাহাড়ি-বাঙ্গালির এই মিলনমেলায় প্রমাণ হলো স্বৈরতন্ত্র টিকতে পারে না, যদি জনগণ এক থাকে। আমাদের বন্ধন কখনোই ছিন্ন হবে না।

বর্ষবরণ শোভাযাত্রায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী সজল, পৌর ছাত্রদদের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।